Varient - News Magazine - title_category: বিশ্ব
Demo user news
ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা
২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে গোলগুলো হজম করায় কম হাস্যরস হয়নি ব্রাজিলকে নিয়ে। একবার ভাবুন তো, গোলগুলো যদি আর্জেন্টিনা দিতো তাহলে কী বেকায়দায়-ই না পড়তে হতো! হাঁফ ছেড়ে বাঁচার কথা সে জন্যই বলা।
তাই বলে ছয় গোলের ‘ঘা’টাও লুকোনোর পথ নেই। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল। প্রতিযোগিতাটির ৭১ বছরের ইতিহাসে শুক্রবার (২৪ জানুয়ারি) রাতের আগ পর্যন্ত ব্রাজিল কখনো তিন গোলের বেশি ব্যবধানেই হারেনি। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ পর্যায়ের এই চ্যাম্পিয়নশিপে সর্বশেষ কোনো দল ৬-০ গোলে হেরেছিল ২০১৩ সালে। বলিভিয়ার জালে ৬ গোল করেছিল কলম্বিয়া।
তবে ব্রাজিলের জন্য এর চেয়েও বড় যন্ত্রণা অন্য জায়গায়, আর্জেন্টিনার জন্য যেটি মহা আনন্দের। জাতীয় দলের যেকোনো স্তর (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়।
এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল। অধুনালুপ্ত সেই প্রীতি টুর্নামেন্টে পাওয়া ওই জয়টাই এত দিন ব্রাজিলের বিপক্ষে জাতীয় দলের যে কোনো স্তরে সবচেয়ে বড় ছিল আর্জেন্টিনার। ৮৫ বছর পর রেকর্ড নতুন করে লিখলেন ক্লদিও এচেভেরিরা।
ব্রাজিলের সংবাদমাধ্যমে আর্জেন্টিনার কাছে হারকে তাই ‘ভরাডুবি’ ও ‘লজ্জা’ বলে অভিহিত করেছে। আর্জেন্টিনায় বানানো হচ্ছে মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মিম এমন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) লোগোর পাশে একটি বিড়াল বসে লোগোটির দিকে তাকিয়ে আছে।
স্পেনের ভ্যালেন্সিয়ায় মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে এটাই ছিল ডিয়েগো প্লাসেন্তের প্রথম ম্যাচ। গত ডিসেম্বরে হাভিয়ের মাচেরানো ইন্টার মায়ামি কোচের দায়িত্ব নেওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্লাসেন্তে। এবারের দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও এটি ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ম্যাচ।
২০২৩ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলের প্রধান খেলোয়াড়দের রেখে একাদশ সাজিয়েছিলেন প্লাসেন্তে। ১১ মিনিটের মধ্যেই ৩ গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ৬ মিনিটে রিভার প্লেটের প্রতিভা ইয়ার সুবিয়াব্রের করা গোলের উৎস ছিলেন ভ্যালেন্তিনো আকুনা। লিওনেল মেসিকে নিয়ে স্প্যানিশ পরিচালক অ্যালেক্স দে লা ইগলেসিয়ার বানানো তথ্যচিত্রে এই আকুনা মেসির চরিত্রে ছিলেন।
৮ম মিনিটে আর্জেন্টিনাকে দ্বিতীয় গোলটি এনে দেন ম্যানচেস্টার সিটির (এখন ধারে রিভার প্লেটে) ১৯ বছর বয়সী ফরোয়ার্ড এচেভেরি। তাঁর গোলেরও উৎস ছিলেন আকুনা। তিন মিনিট পর আত্মঘাতী গোল করে বসেন ব্রাজিলের রাইট ব্যাক ইগর সেরাতো। বিরতির পর ৫২, ৫৪ ও ৭৮ মিনিটে আরও তিন গোল করে আর্জেন্টিনা।
অনেকটা প্রথমার্ধের পুনরাবৃত্তির মতোই দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৭ ও ৯ মিনিটে আর্জেন্টিনাকে গোল এনে দেন অগাস্তিন রুবের্তো ও এচেভেরি। শেষ গোলটি সান্তিয়াগো হিদালগোর।
জয়ের পর আর্জেন্টিনা ফরোয়ার্ড এচেভেরি বলেন, ‘দারুণ খেলেছি আমরা। আমরা প্রস্তুত ছিলাম। ব্রাজিলের বিপক্ষে খেলা সব সময়ই আলাদা প্রেরণা জোগায়। আমরা থামব না, আরো উন্নতি করবো।’
চিলিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ চার দল জায়গা করে নেবে সেই বয়সভিত্তিক বিশ্বকাপে। মোট ১০টি দল ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপে লড়ছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে নিয়ে মোট ছয় দলের রাউন্ড রবিন খেলা হবে। সেখান থেকে শীর্ষ চার দল জায়গা পাবে চিলি বিশ্বকাপে।
হামজাকে নিয়ে সমর্থকদের সুখবর দিলো বাফুফে
নিঃসন্দেহে দেশের ফুটবলে এখন বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, সবখানেই ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রে থাকেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজার খুঁটিনাটি সব খবরই রাখেন লাল-সবুজ ফুটবল সমর্থকরা।
ভক্তদের সঙ্গে হামজার সম্পৃক্ততা বাড়াতে বিশেষ পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মার্চে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। সে সময় সম্ভব না হলেও জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে হামজার সঙ্গে সমর্থকদের পরিচিতি পর্বের আয়োজন করতে চায় ফেডারেশন। যেখানে সমর্থকদের জন্য রাখা হবে বিশেষ সেশন।
এ বিষয়ে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘দর্শকরাও তার কথা শুনতে পারে, তাকে দেখতে পারে, মত বিনিময় করতে পারে, হ্যান্ডসেক করতে পারে, ছবি তুলতে পারে। সে ধরনের আয়োজনের পরিকল্পনা আমাদের আছে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প ডাকবে বাফুফে। সেখানেই প্রাধান্য পেতে পারেন তরুণ ফুটবলাররা। যদিও তা নির্ভর করছে কোচ হাভিয়ের কাবরেরা ওপর।
বাবু বলেন, ‘একটা খেলার পরেই লিগটা বন্ধ হবে। বন্ধ হলে আমরা জাতীয় দলের ক্যাম্প ডাকব। সেখানে উদীয়মান খেলোয়াড় কারা সুযোগ পেতে পারে, সেদিকেও দৃষ্টি থাকবে। সাফে যেন আমরা ভালো করতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। প্রেসিডেন্টের মূখ্য বিষয় এবং তার নির্দেশ কীভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের র‌্যাঙ্কিংটা ভালো করা যায়।’
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে একের পর এক প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছে বাফুফে। সেখান থেকেই তরুণ ফুটবলার অন্বেষণ করবে বাফুফে।
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘তারুণ্য উৎসবের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা জেলাতে শুরু করেছি। রাঙামাটির স্থানীয় খেলোয়াড় আছে, তাদেরকে নিয়ে আমরা ম্যাচ খেলাব। সেখান থেকে আমরা খেলোয়াড় বের করার চেষ্টা করব।’
এদিকে জেলা ভিত্তিক ফুটবল অ্যাসোসিয়েশনগুলো শক্তিশালী করার জন্য কাজ করছে বাফুফে। দ্রুতই ডিএফএ গুলোর কমিটি দেওয়াসহ জেলা পর্যায়ে নিয়মিত খেলা আয়োজন করবে বাফুফে।
এমবাপ্পের ‘প্রথম’ হ্যাটট্রিকে ধরাশায়ী ভায়াদোলিদ
লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আগেই ছিল কার্লো আনচেলত্তির দল, এই জয়ে দুই নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে গেল ৪ পয়েন্টে। ২১টি করে ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৪৯, আতলেতিকোর ৪৫।
লাল কার্ডের নিষেধাজ্ঞায় এই ম্যাচে খেলতে পারেননি রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় ও বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব বুঝতেই দেননি এমবাপ্পে। যদিও ম্যাচের প্রথম আধ ঘন্টার মধ্যেই দুইবার রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার বড় পরীক্ষা নেয় ভায়াদোলিদ। তবে সেই পরীক্ষায় কোর্তোয়া উৎরে যান সাফল্যের সঙ্গেই। ৩০ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে ‘ডেডলক’ ভাঙেন এমবাপ্পে, ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল।
এরপর যত সময় গড়াতে থাকে, ভায়াদোলিদকে চেপে ধরতে থাকে রিয়াল। যদিও পরের গোলটার জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৫৭ মিনিট পর্যন্ত। প্রতি আক্রমণে ভায়াদোলিদের বক্সে ঢুকে যাওয়া রদ্রিগো নিজে শট না নিয়ে বল বাড়ান এমবাপ্পের দিকে। ভুল করেননি এমবাপ্পে, ২-০। হ্যাটট্রিকটা হয়ে যেত ম্যাচের ৬৭ মিনিটেই। তবে বেলিংহামের পাস থেকে বল পেয়ে শট নিলেও লক্ষ্যে রাখতে পারেননি এমবাপ্পে।
সেই হ্যাটট্রিক অবশেষে হলো ম্যাচের যোগ হওয়া সময়ে। বেলিংহামকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ভায়াদোলিদের মারিও মার্তিন, যিনি রিয়াল থেকেই ধারে গিয়ে খেলছেন ভায়াদোলিদে। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চলতি মৌসুমে লিগে নিজের ১৫তম গোলটা করেন এমবাপ্পে। রিয়ালের জার্সিতে লা লিগায় ১৯ নম্বর ম্যাচে এসে ফরাসি ফরোয়ার্ড পেয়েছেন তার প্রথম হ্যাটট্রিক। আর সেই হ্যাটট্রিক আরো বিশেষ হয়ে ওঠল রিয়ালের দুর্দান্ত এক জয়ে।
ব্রাজিলের জয়, আর্জেন্টিনার ড্র
তবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ড্রয়ের দিন বড় হারের দুঃখ ভুলে জয়ে ফিরেছে ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল জিতেছে ২-১ গোলে।
কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৪। আর সমান ম্যাচে ১ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে ইকুয়েডর। ব্রাজিলের ঋণাত্মক ৫ গোল ব্যবধানের বিপরীতে ইকুয়েডরের গোল ব্যবধান +১। অন্যদিকে এক ম্যাচের একটিতে ড্র করে চারে আছে কলম্বিয়া এবং দুই ম্যাচের দুটিতে হেরে তলানিতে বলিভিয়া।
ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনা বল দখলে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ৭০ শতাংশ বলের দখল রেখে ৭টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা। বিপরীতে ৩০ শতাংশ বলের দখল রাখা কলম্বিয়া শট নেয় ৯টি এবং লক্ষ্যে রাখে ৪টি।
এদিন ম্যাচের প্রথম গোলটা করে কলম্বিয়াই। ৩৩ মিনিটে অস্কার পেরেরা এগিয়ে দেন কলম্বিয়াকে। যদিও এই লিড ৩ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। তরুণ তারকা ক্লদিও এচেভেরির গোলে সমতা ফেরে আর্জেন্টিনা। এর আগে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ম্যানচেস্টার সিটিতে চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ড।
সমতায় ফিরে ম্যাচের বাকি সময়ও বলের দখলে দাপট দেখায় আর্জেন্টিনা। তবে সুযোগ তৈরিতে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল কলম্বিয়াই। আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বারবি বাধা হয়ে না দাঁড়ালে এই ম্যাচে হারতেও পারত আর্জেন্টাইন যুবারা। যদিও শেষ পর্যন্ত তেমনটা হয়নি। ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ দিয়েগো প্লাসেন্তে বলেছেন, ‘এটা খুব কঠিন ম্যাচ ছিল। বিশেষ করে শারীরিক দিক থেকে। আমাদের খেলতে অনেক সংগ্রাম করতে হয়েছে। তারা খুবই ভালো খেলেছে। আর আপনাকে প্রতি ৪৮ ঘণ্টা পরপর ম্যাচ খেলতে হবে, তখন বিষয়টা কঠিন।’ আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী মঙ্গলবার রাতে বলিভিয়ার বিপক্ষে।
আর্জেন্টিনার পয়েন্ট হারানোর দিন ৬ গোল খাওয়ার যন্ত্রণা নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে আগের ম্যাচের বড় হারের জ্বালা ভুলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। এদিন ম্যাচে ১৪ মিনিটে গ্যাব্রিয়েল মোসকারদোর গোলে লিড নেয় ব্রাজিল, আর দলটির হয়ে ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রেনো বিদন।
বিরতির পর বলিভিয়া এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ব্রাজিলের জয় ঠেকাতে পারেনি। ২-১ ব্যবধানে জিতেই মাঠ ছেড়েছে ব্রাজিলের যুবারা। আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে ব্রাজিল পরের ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া।
ওয়ানডের বর্ষসেরা আজমতউল্লাহ ওমরজাই
২০২৪ সালে আফগানিস্তানের হয়ে ১৪টি ওয়ানডে খেলেছেন ২৪ বছর বয়সি এই পেস বোলিং অলরাউন্ডার। এ সময়ে ব্যাট হাতে ৫২.১২ গড়ে করেছেন ৪১৭ রান। পাশাপাশি বোলিংয়ে ২০.৪৭ গড়ে শিকার করেছেন ১৭টি উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে বছরজুড়ে দাপট দেখিয়ে এই সম্মাননা অর্জন করেছেন ওমরজাই।
ওমরজাইয়ের পারফরম্যান্সে আফগানিস্তান পেয়েছে বেশ কয়েকটি স্মরণীয় জয়। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৮৬ রান করে দলের জয়ে অবদান রাখেন।
তবে ওমরজাইয়ের সেরা পারফরম্যান্স আসে বাংলাদেশের বিপক্ষে শারজায়। সেই ম্যাচে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান তিনি। বোলিংয়ে ৩৭ রান খরচায় ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৭৭ বলে অপরাজিত ৭০ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
টাইগার্সের হাত থেকে জয় ছিনিয়ে নিলো বরিশাল
দুই দলের ১০তম ম্যাচে ফাহিম আশরাফ ও মোহাম্মদ নবী ছোট্ট একটা ঝড় দেখিয়ে বরিশালকে ৫ বল থাকতে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবারের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে খুলনা টাইগার্স। দলটির ওপেনার মেহেদী মিরাজ ১৮ বলে ২৯ রানের ইনিংস খেলেন। তিনটি ছক্কার সঙ্গে একটি চারের শট খেলেন তিনি। ২৭ বলে ৫১ রান করেন অন্য ওপেনার নাঈম শেখ। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন।
এ ছাড়া তিনে নামা অ্যালেক্স রস ১৫ বলে ২০ ও চারে নামা আফিফ ২৭ বলে ৩২ রানের ইনিংস খেলেন। উইলিয়াম বসিস্টো ১৬ বলে ২০ রান যোগ করেন। মাহিদুল ইসলাম অঙ্কন ১২ বলে তিন ছক্কা ও দুই চারে ২৭ রানের ইনিংস খেলে খুলনাকে বড় সংগ্রহ এনে দেন।
জবাবে দলের ১১ রানে তাওহীদ হৃদয়কে হারানো বরিশাল দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের হাতে আনেন। তামিম ২৫ বলে ২৭ রান যোগ করেন। এরপর আউট হন ডেভিড মালান। তিনি ৩৭ বলে ৬৩ রান করেন। আটটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি।
মুশফিক ১৭ বলে ২৪ ও মাহমুদউল্লাহ ১৩ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হলে হারের শঙ্কায় পড়ে বরিশাল। ১৬.৩ ওভারে বরিশালের রান তখন ১৫২। ফাহিম আশরাফ ৬ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলে ও মোহাম্মদ নবী ১০ বলে ১৫ রান যোগ করে বরিশালের জয় এনে দেন।
নেইমারকে ছেড়ে দিল আল হিলাল
এর আগে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছিল আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে।
আল হিলাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায়, ‘নেইমার আল হিলালে যা দিয়েছেন সে জন্য তাকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি।’
৩২ বছর বয়সী নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন বাৎসরিক প্রায় ১০ দশমিক চার কোটি ডলার চুক্তিতে। তবে সৌদি আরবে যাওয়ার পর চোট ও আরো কিছু কারণে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন নেইমার।
অথচ ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পথ ধরে সৌদি ফুটবল যোগ দিয়ে আল হিলালকে বড় স্বপ্নই দেখিয়েছিলেন নেইমার। আল হিলালে যোগ দেওয়ার দুই মাস পরেই হাঁটুর চোট ছিটকে দেয় নেইমারকে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়ার পর এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার।
চোট কাটিয়ে ফিরে গত অক্টোবর ও নভেম্বরে দুটি ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নামলেও আবারও চোটে পড়ে ছিটকে যান ফুটবল থেকে।
এরপর থেকেই নেইমারের সৌদি আরব ছাড়ার গুঞ্জন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে যোগ দিতে পারেন ব্রাজিল তারকা, শুরুতে এমনটি শোনা গেলেও পরে আলোচনায় আসে নেইমারের প্রথম ক্লাব সান্তোস। ব্রাজিলের ক্লাবটি জানায় তারা আশা করছেন নেইমারে সান্তোসেই ফিরবেন।
মেসির চক্রে হাঁটছেন আকুনিয়া?
আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে, হোর্হে ভালদানো, ইয়োহান ক্রুইফদের মতো মহাতারকারা হাজির হয়েছিলেন সেই প্রামাণ্যচিত্রে। যেখানে তারা বলেছিলেন মেসিকে নিয়ে নিজেদের ভাবনার কথা। সেসব তারকার ভিড়ে ভ্যালেন্তিনো আকুনিয়ার পা দুটি কারো চোখে পড়ার কথা না।
প্রামাণ্যচিত্রের বাস্তবতা পেরিয়ে মেসি দেখালেন উত্থান–পতনের মহাকাব্যিক ও অনন্য সব দৃশ্য। মেসির শৈশবের গল্প ছাড়া সেই প্রামাণ্যচিত্রের প্রাসঙ্গিকতাও ক্রমে ম্লান হয়ে এল। সেই গল্প বলার সঙ্গে সম্পৃক্তরাও সম্ভবত ভুলে গেলেন গল্পটার কথা। তবে ভুলতে পারেননি একজন। সম্ভবত প্রামাণ্যচিত্রের সবচেয়ে কম আলোচিত চরিত্রও সেই মানুষটি, ভ্যালেন্তিনো আকুনিয়া।
আকুনিয়ার জন্য বিষয়টি নিছক প্রামাণ্যচিত্রে অভিনয়ের ব্যাপার ছিল না, সেটি ছিল ইতিহাসের অংশ হওয়ার।
সেই গল্পের শুরুটা ছিল এমন, ইগলেসিয়া যখন মেসিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছিলেন, সে সময় ইউটিউবের কল্যাণে ইগলেসিয়া ও চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান মিডিয়াপ্রো প্রোডাকশনের হাতে আসে আকুনিয়ার খেলার ক্লিপস। সেই ভিডিও ক্লিপস দেখেই এই চলচ্চিত্রনির্মাতা সিদ্ধান্ত নেন আকুনিয়াকে মেসির শৈশবের ‘বডি-ডাবল’ হিসেবে ব্যবহারের। এরপরই তিনি খুঁজে বের করেন আকুনিয়াকে।
ইগলেসিয়া আকুনিয়াকে বাছাই করার সিদ্ধান্তের আড়ালে লুকিয়ে ছিল আরেকটি সত্যি। সেটি ছিল, তখনো শৈশব না পেরোনো ছেলেটি বল পায়ে হয়ে ওঠেন ‘মেসি ২.০’। বাঁ পায়ে তার কৌশল কিংবা ড্রিবলিংয়ের দক্ষতা বারবার মনে করিয়ে দিচ্ছিল শৈশবের মেসিকে। যে কারণে ইগলেসিয়া মেসি চরিত্রে তার বিকল্প হিসেবে আর কাউকে ভাবতে পারেননি।
অন্যদিকে মেসি চরিত্রে অভিনয়ের সুযোগ আকুনিয়ার বাবা ও অভিভাবক গুস্তাভোর ফিরিয়ে দেওয়ার কোনো কারণই ছিল না। এমন প্রস্তাব তো স্বপ্নের মতোই। ফলে বিনা দ্বিধায় গুস্তাভো তার শিশুসন্তানকে সঁপে দেন ইগলেসিয়ার হাতে। তবে নাটকীয়তা কিন্তু আরো ছিল। আকুনিয়া অভিনয় করেছেন ঠিকই, কিন্তু প্রামাণ্যচিত্রের কোথাও তার মুখ দেখা যায়নি।
যেসব দৃশ্যে তাকে দেখা গেছে, সেসবে তাকে শুধু মেসির শৈশবের ক্লাব গ্রান্দোলি ও নিউয়েলসের হয়ে কারিকুরি ও ড্রিবলিং করতে দেখা গেছে। আক্ষরিক অর্থে এই চলচ্চিত্রে আকুনিয়া নয়, অভিনয় করেছে তার পা জোড়া। আরো বিশেষভাবে বললে, বাঁ পা। সেই পা এবং শরীরী ভাষা দিয়ে আকুনিয়া হয়ে ওঠেন পর্দার মেসি। বলা যায়, পা দিয়ে অভিনয় ও বাস্তবের ব্যবধানটুকু মুছে দিয়েছিলেন এই খুদে অভিনেতা ও ফুটবলার।
আকুনিয়ার পর্দার মেসি হওয়ার গল্প শুনা গেল। মুদ্রার উল্টো পিঠে আছে তার বাস্তবের মেসি বা মেসির মতো ফুটবলার হয়ে ওঠার যাত্রাও। মেসির মতোই সেই নিউয়েলস দিয়েই ২০১০ সালে ফুটবলের হাতখড়ি আকুনিয়ার। শিশু বিভাগে নিজের নৈপুণ্য দেখানোর পর বয়সভিত্তিক দলেও ছড়ান মুগ্ধতা।
প্রথম দিকে তাকে খেলানো হয় ফরোয়ার্ড হিসেবে, পরে কোচ মার্সেলো বেলুশ্চি তাকে কিছুটা পিছিয়ে আনেন মাঝমাঠে। বর্তমানে এই পজিশনেই খেলতে দেখা যাচ্ছে তাকে। আর ধারবাহিকভাবে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২২ সালের ডিসেম্বরে পেয়ে যান ক্লাবের প্রথম পেশাদার চুক্তিও।
ক্লাব ফুটবলে দেখানো নৈপুণ্যে একপর্যায়ে আন্তর্জাতিক ফুটবলের দুয়ারও খুলে দেয়। ২০২৩ সালে দক্ষিণ আমেরিকার বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় আর্জেন্টিনার রানার্সআপ হওয়ার পথে আলো ছড়ানোর পর সবাইকে মুগ্ধ করেন ইন্দোনেশিয়ায় আয়োজিত বিশ্বকাপেও। টুর্নামেন্টের গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে গোল করার পর আকুনিয়া বলেছিলেন, পরিবারের উপস্থিতিতে এই জার্সি পরে বিশ্বকাপে গোল করার মুহূর্তটা আমি কখনো ভুলব না।
ধারাবাহিকভাবে নৈপুণ্য দেখিয়ে এরই মধ্যে না ভুলতে পারার মতো আরো্ অনেক স্মৃতি আছে আকুনিয়ার। যার একটি ছিল মেসির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে দেখা হওয়া এবং আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে ছবি তোলাও। স্বপ্নপূরণের ধারায় এরপর যুক্ত হয় নিউয়েলসের মূল দলে অভিষেকের ঘটনা। তবে সবকিছু ছাপিয়ে গেছে শনিবার (বাংলাদেশ সময়) ভোরে ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ম্যাচটিতে তার পারফরম্যান্স।
যে ম্যাচে ইতিহাস গড়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। আর ব্রাজিলের জালে আর্জেন্টিনার আধডজনবার বল জড়ানোর পথে প্রথম দুটি গোলের মূল কারিগর ছিলেন এই আকুনিয়াই। তার সহযোগিতাতেই আসে গোল দুটি। এই ম্যাচে তার উপস্থিতি বারবার মনে করিয়ে দিয়েছিল মেসিকে। সেই মেসি, যার ভূমিকায় একদিন অভিনয় করেছিলেন আকুনিয়া।
মাত্র ১৮ বছর বয়সেই যেন জাদুবাস্তবতার রোলারকোস্টার একটি চক্র পূরণ করেছেন আকুনিয়া। মেসির শহরে জন্ম, মেসির ক্লাবেই আবার ফুটবলের হাতেখড়ি, এরপর মেসির ভূমিকায় অভিনয় আর মাঠেও জাদু দেখাচ্ছেন মেসির মতোই। বাস্তবে নয়, এমন কিছু তো শুধু কারো কল্পনাতেই সম্ভব! এটি কেবল শুরু। আকুনিয়ার পরবর্তী যাত্রা কতটা মেসিময় হয়ে ওছে, তারই অপেক্ষা।
উইন্ডিজকে ১০ উইকেটে হারালো জুনিয়র টাইগ্রেসরা
বৃষ্টির কারণে ১৩ ওভারের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে মাত্র ৫৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ১৬ রান করেন অমৃতা রামতাহাল। এ ছাড়া নাইজান্নি কুমারব্যাচ ১৩ এবং আসাবি ক্যালেন্ডার ১১ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘর পেরোতে ব্যর্থ হন।
৫৫ রানের সহজ লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ওপেনাররা কোনো সমস্যাই অনুভব করেননি। ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ভর করে ৮.৫ ওভারেই জয় তুলে নেয় টাইগ্রেসরা। ফাহমিদা ২৫ বলে অপরাজিত ১৪ রান করেন, আর জুয়াইরিয়া ২৮ বলে অপরাজিত থাকেন ২৫ রানে।
এর আগে বল হাতে বাংলাদেশের হয়ে ঝলক দেখান নিশিতা আক্তার নিশি, যিনি তিনটি উইকেট নেন। আনিসা আক্তার সোবা শিকার করেন দুটি উইকেট। তবে ক্যারিবিয়ানরা ১৬টি অতিরিক্ত রান দিয়েও নিজেদের বিপদ ডেকে আনে। যদিও আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে সুমাইয়া আক্তারের দলের, তবে শেষ ম্যাচের এই বড় জয় কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে দলকে।
লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন হামজা
হামজা অবশ্য একেবারেই লেস্টার ছাড়ছেন না। এই মৌসুমের বাকি অংশের জন্য ধারে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের ডেরা ছেড়ে শেফিল্ডে ব্রামাল লেনে পাড়ি দিচ্ছেন তিনি। ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের সাবেক এই খেলোয়াড়ের আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) ডার্বি কাউন্টির বিপক্ষে নতুন ক্লাবের হয়ে অভিষেক হতে পারে।
ব্লেড নামে পরিচিত শেফিল্ড ইউনাইটেড হামজাকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে 'বাংলাদেশি ব্লেড' নামে পরিচিত করিয়েছে।
হামজা শেফিল্ডের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলেন, 'এটা মাত্র কয়েক সপ্তাহের জন্য হলেও আমি এখানে এসে খুশি এবং মাঠে নামার জন্য প্রস্তুত।'
তিনি আরো বলেন, 'আমি দেখেছি দলটি কোন অবস্থানে আছে আমি এখানে আসতে চেয়েছি এবং সাহায্য করতেও। আমি ওয়াটফোর্ডে কয়েক মাস গাফারের (শেফিল্ডের কোচের ডাকনাম) সাথে কাজ করেছি, সময়টা ছোট ছিল, কিন্তু আমি উপভোগ করেছি। তাই যখন তিনি ফোন করেছিলেন, আমার উত্তর ছিল একটাই।'
২৭ বছর বয়সী হামজা লেস্টারের হয়ে ৯১টি ম্যাচ খেলেছেন। শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে ২০২২-২৩ মৌসুমে ওয়ার্টফোর্ডের হয়ে ধারে কাটিয়েছেন এই বাংলাদেশি ফুটবলার।
এই মৌসুমে তৃতীয় খেলোয়াড় হিসেবে ব্লেডস শিবিরে যোগ দিলেন হামজা। তার আগে সাউদাম্পটন থেকে ধারে বেন ব্রেরেটন দিয়াজ এবং স্থায়ী চুক্তিতে লেস্টারের স্ট্রাইকার টম ক্যাননকে দলে টেনেছে তারা।
আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের পদত্যাগ
অ্যালারডাইস প্রধান নির্বাহীর পদ গ্রহণ করেন ২০২১ সালের নভেম্বর মাসে। তার আগে মানু সাহনির পর আট মাস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাহনিকে অবশ্য বরখাস্ত করা হয়। অ্যালারডাইস প্রধান নির্বাহীর পদে আসীন হওয়ার আগে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ২০১২ সাল থেকে। তার আগে ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ায়।
পদ ছাড়া নিয়ে অ্যালারডাইস বলেছেন, ‘পদত্যাগের এটিই সঠিক সময়। পাশাপাশি নতুন চ্যালেঞ্জ খুঁজে নেওয়ারও।’
নিজের প্রতিক্রিয়ায় তিনি আরো বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য ছিল ভীষণ সম্মানের। বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপনে যে ফলাফল অর্জন করতে পেরেছি, তাতে আমি গর্বিত।’
উল্লেখ্য, আইসিসিরর চেয়ারম্যান হিসেবে জয় শাহ দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যেই পদ ছাড়লেন অ্যালারডাইস।
টেস্টে ১০ হাজার রানের মাইলফলকে স্টিভেন স্মিথ
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা চতুর্থ ব্যাটসম্যান হলেন স্মিথ। বিশ্ব ক্রিকেটে এ কীর্তি গড়েছেন মাত্র ১৫ জন। তার আগে অস্ট্রেলিয়ার হয়ে এই অর্জন করেছেন রিকি পন্টিং (১৩৩৭৮ রান), অ্যালান বোর্ডার (১১১৭৪ রান) ও স্টিভ ওয়াহ (১০৯২৭ রান)।
২০১০ সালে টেস্ট অভিষেকের পর স্মিথ এখন পর্যন্ত খেলেছেন ১১৪টি টেস্ট ম্যাচ। ৫৫.৮৬ গড়ে তার সংগ্রহ ১০ হাজারের বেশি রান, যেখানে রয়েছে ৩৪টি সেঞ্চুরি ও ৪১টি ফিফটি।
ভারতের বিপক্ষে সিডনি টেস্ট শুরুর সময় স্মিথের প্রয়োজন ছিল ৩৮ রান। প্রথম ইনিংসে ৩৩ রান করে আউট হওয়ায় দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ রানের প্রয়োজন ছিল তার। তবে ৪ রান করে ৯৯৯৯-এ পৌঁছানোর পর আউট হন তিনি। শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে ৯৯৯৯ রানের মাথায় আউট হয়েছিলেন স্মিথ।
তাসকিনদের হোটেল ছাড়ার নির্দেশ রাজশাহীর
শুরু থেকেই রাজশাহীর ক্রিকেটারদের আবাসন ব্যবস্থায় সংকট দেখা গেছে। টুর্নামেন্ট চলাকালীন একবার হোটেল পরিবর্তন করতেও বাধ্য হয়েছিলো দলটি। এবার লিগ পর্ব শেষে অনেক ক্রিকেটারকে হোটেল ছেড়ে বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অথচ, প্লে-অফে সুযোগ পেতে পারে রাজশাহী। দলটি শেষ চার নিশ্চিত করবে কি না, তা নির্ধারণ হবে শনিবারের ম্যাচগুলোর পর। তবে হোটেলে ক্রিকেটারদের থাকা-খাওয়ার খরচ বহন করা ফ্র্যাঞ্চাইজির জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়ানোয় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এসব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, ক্রিকেটারদের অনুরোধেই তিন দিনের ছুটি দেওয়া হয়েছে এবং তারা ১ ফেব্রুয়ারি আবার হোটেলে উঠবেন।
এবারের বিপিএলে নানা বিতর্কের কেন্দ্রে রয়েছে দুর্বার রাজশাহী। ড্রাফটের আগেই বিতর্ক শুরু হয়েছিল, আর টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় আরো আলোচনায় আসে দলটি। একাধিকবার চেক ইস্যু করেও তা বাউন্স করেছে ফ্র্যাঞ্চাইজি।
১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী। এখন বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে তাদের প্লে-অফের ভাগ্য।
প্রতিবাদী মেয়েরা, গণঅবসর ভাবনা
সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর গত মঙ্গলবার তার অধীনে অনুশীলন করার কথা ছিল মেয়েদের। কিন্তু বাটলারের অধীনে গত পরশু অনুশীলন করেননি সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা। বেতন ইস্যুর সমাধান না হওয়া, চুক্তি না করা, নেপাল সাফে দ্বন্দ্বের পরও সমাধান না করে বাটলারকে নিয়োগ দেওয়া, বিদেশি লিগে খেলার প্রস্তাব পেলেও খেলতে অনুমতি না দেওয়া, সাফ জেতায় ঘোষিত ১ কোটি টাকা অর্থ পুরস্কার না পাওয়াসহ আরও নানা কারণে ক্ষুব্ধ নারী ফুটবলাররা।
অতীতে কয়েকবারই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বসার চেষ্টা করেও তার দেখা পাননি মেয়েরা। তাই নিজেদের সমস্যাগুলো সমাধান না করা পর্যন্ত রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন টানা দু’বার সাফ জেতা মেয়েরা। গত বুধবারও বাটলারের ডাকে মিটিংয়ে সাড়া দেননি তারা। জানা গেছে, নারী ফুটবলাররা অনুশীলন বয়কট করায় কোচিং স্টাফের অনেকেই ছুটিতে চলে গেছেন।
পিটার বাটলারের সঙ্গে মেয়েদের ঝামেলার শুরু নেপাল সাফ থেকে। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে যে বিরোধ দেখা দেয়, কোচ-ফুটবলারদের মধ্যে সেটা না মিটিয়েই বাটলারকে ফের দুই বছরের জন্য নিয়োগ দেওয়াটা ভালোভাবে নেননি জাতীয় নারী দলের খেলোয়াড়রা।
কোচ ইস্যুর সঙ্গে মেয়েদের বড় ক্ষোভ পারিশ্রমিক জটিলতার সমাধান না করা। গত অক্টোবর পর্যন্ত বেতন পাওয়া মেয়েদের সঙ্গে নতুন করে কোনো চুক্তি করেনি ফেডারেশন। এই তিন মাস অলস সময় পার করা সানজিদা আক্তার-রুপনা চাকমাদের অ্যাকাউন্টে কোনো অর্থ ঢোকেনি।
কাজী সালাউদ্দিনের সময় অবহেলার শিকার হওয়া মেয়েদের সমস্যা নিরসনে খুব একটা উদ্যোগ নিতে দেখা যায়নি নতুন সভাপতি তাবিথ আউয়ালকে। দেশকে সাফল্য এনে দেওয়ার পরও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বাফুফে কর্তাদের অনীহায় বেজায় চটেছেন সিনিয়ররা। আর সুযোগ থাকা সত্ত্বেও নানা অজুহাতে ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে ম্যাচ খেলাতে পারছে না দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অথচ প্রতিবেশী দেশ ভারত এবং নেপাল ঠিকই প্রীতি ম্যাচ খেলছে।
অনুশীলন বয়কটের কারণ জানতে বেশ কয়েকজন নারী ফুটবলারের সঙ্গে কথা বলতে চাইলেও এই মুহূর্তে কিছু বলতে অনিচ্ছুক বলে জানান। মেয়েদের বিদ্রোহের বিষয়টি এড়িয়ে মাঠ সংকটের কথা প্রথমে বলেছিলেন বাফুফের একটি সূত্র। নাম গোপন রাখার শর্তে পরে তিনি স্বীকার করেন, ‘মঙ্গলবার অনুশীলন করেননি মেয়েরা। ‘বয়কটের ব্যাপারটা আমার নিশ্চিত না। আমি যতটুকু জানি, কোনো একটি বিষয় নিয়ে তারা সভাপতির সঙ্গে কথা বলতে চাচ্ছে। কিন্তু এখন তো সভাপতি নেই। শুনেছি, নারী ফুটবল কমিটির চেয়ারম্যানের সঙ্গে আজকে (বুধবার) বসার কথা।’
মেয়েদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা, তা জানতে ফোন দেওয়া হলেও রিসিভ করেননি বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
২০২২ সালে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর মেয়েদের নিয়ে স্বপ্নের ফানুস ওড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। কিন্তু নিজেদের পকেট ভারী করে আর্থিক সংকটের কারণ দেখিয়ে এই মেয়েদের অলিম্পিক বাছাইয়ে খেলতে পাঠায়নি বাফুফে। বেতন না পাওয়াসহ বেশ কিছু কারণে ২০২৩ সালে কয়েকবার অনুশীলন বয়কট করেছিলেন সাবিনারা।
গত বছরের অক্টোবরে দ্বিতীয়বারের মতো নারী সাফ জেতার পর কৃষ্ণা রানী সরকার-তহুরা খাতুনদের ছাদখোলা বাসে বীরোচিত সংবর্ধনা দেয় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সাফল্যের স্বীকৃতি হিসেবে নানা ব্যক্তি এবং প্রতিষ্ঠান সংবর্ধনার সঙ্গে দিয়েছেন আর্থিক পুরস্কার। কিন্তু ঘোষণা দিয়েও বাফুফে কর্তারা আছেন শীতনিদ্রায়!
কোচ বাটলারের বিরুদ্ধে বডি শেমিংয়ের লিখিত অভিযোগ নারী ফুটবলারদের
বিষয়টি বুধবার (৩০ জানুয়ারি) বাফুফের সভাপতি তাবিথ আওয়ালকে চিঠির মাধ্যমে জানিয়েছেন বলেও অভিযোগে মেয়েরা উল্লেখ করেছেন। নারীরা লিখেছেন, বাফুফে কোন ব্যবস্থা না নিলে তারা গণঅবসরের সিদ্ধান্ত নেবেন। ধরে নেবেন-দেশের ফুটবলে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে।
লিখিত অভিযোগে নারী ফুটবল দলের মনিকা, মাছুরা, শামসুন্নাহার, ঋতু মনি, মারিয়া মান্ডা, রুপনা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা, শিউলি, কৃষ্ণা, তহুরা, সাগরিকা, স্বর্ণা ও সুমাইয়ারা স্বাক্ষর করেছেন।
অভিযোগে নারী ক্রিকেটাররা লিখেছেন, কোচ বাটলার তাদের সঙ্গে মাঠ ও মাঠের বাইরে র্দূব্যবহার করেছেন, হাসি-ঠাট্টা করেছেন। সিনিয়র ও জুনিয়রের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। নারী ফুটবলারদের পোশাক নিয়ে কথা বলতে ছাড়েননি। বডি শেমিং করেছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে বাজে মন্তব্য করেছেন।
অভিযোগে উল্লেখিত বক্তব্য অনুযায়ী বাফুফে সভাপতিকে চিঠিতে নারী ফুটবলারা লিখেছেন-কোচ পিটারের আচরণ দলের মধ্যে মারাত্মক উদ্বেগের সৃষ্টি করেছে। গত ছয় মাসে পিটারের থেকে অনেক গালি-গালাচ শুনতে হয়েছে তাদের। কোচ মানসিক হয়রানি ও উৎপীড়নের একাধিক ঘটনা ঘটিয়েছেন।
বাফুফে সভাপতি বিয়ষটি গুরুত্ব সহকারে নিয়ে আশু সমাধান করবেন এই আশা ব্যক্ত করেছেন নারী ফুটবলাররা। এর আগ পর্যন্ত পিটারের অধীনে তারা কোন অনুশীলন ক্যাম্প করবেন না বলেও জানিয়েছেন। পিটারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের বিরুদ্ধে বাফুফে উল্টো ব্যবস্থা নিয়ে তারা অবসরে বাধ্য হবেন বলেও উল্লেখ করেছেন।
১২ বছর পর ফিরে কোহলি টিকলেন মাত্র ১৫ বল
দিল্লি টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। গতকাল তাই ব্যাটিংয়ের দেখা মেলেনি কোহলির। তবে মাঠে ফিল্ডিংয়ের সময়ই সমর্থকদের ভালোবাসা পান তিনি। তাদের উদ্দেশ্যে হাত নেড়ে তাদের ভালোবাসার প্রতিদান দেন কোহলি।
তিনি ব্যাটিংয়ে নামেন শুক্রবার (৩১ জানুয়ারি) দ্বিতীয় দিনের খেলায়। দিল্লির অধিনায়ক যশ ধুল ২৪তম ওভারে আউট হলে ব্যাট হাতে মাঠে নামেন কোহলি। স্টেডিয়ামজুড়ে তখন তুমুল উল্লাস।
ব্যাট হাতে কোহলির সময়টা ভালো কাটছে না। সে কারণেই মূলত তিনি ফিরেছেন রঞ্জিতে। আজ তিনি শুরুটাও করেছিলেন বেশ সতর্কভাবে। চতুর্থ ডেলিভারিতে কাভার অঞ্চলে বল ঠেলে প্রথম রানটা পান তিনি।
রেলওয়ের বোলারদের সুইং ও সিমের বিপরীতে তাকে রীতিমতো সংগ্রামই করতে হয়েছে। ২৮তম ওভারে একবার দারুণ স্ট্রেট ড্রাইভে চার মারেন তিনি। তবে সেখানেও টাইমিংয়ের দেখা মেলেনি, স্রেফ বাহুর জোরে বাউন্ডারির দেখা পেয়ে যান তিনি। যা তার বড় সময় ধরে চলতে থাকা আত্মবিশ্বাসের ঘাটতিটাকে সামনে নিয়ে আসে।
এ ছাড়া কোহলি ভুগেছেন অফ-স্টাম্পের বাইরের বলেও। চতুর্থ, পঞ্চম স্টাম্প লাইনের ডেলিভারি খেলতে গিয়ে বেশ কয়েকবার অনিশ্চয়তায় ভুগতে দেখা যায় তাকে। নিকট অতীতে অস্ট্রেলিয়ার মাটিতে একইভাবে সংগ্রাম করতে হয়েছিল তাকে।
তবে টিকে গেলে যে কোহলি সেসব পেছনে ফেলতে পারতেন, তা নিয়ে সন্দেহ নেই কারও। সেটা হতে পারেনি শেষমেশ। ১৫তম বলে হর্ষ সাংওয়ানের ইনসুইং ডেলিভারিতে ব্যাট-প্যাডের মাঝের ফাঁক গলে তার অফ-স্টাম্প উড়ে যায়।
সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নিরবতা। মাত্র ১৫ বল খেলে ৬ রান করেই ইনিংস শেষ করতে হয় কোহলিকে।
সাবেক ভারতীয় অধিনায়কের সুযোগ অবশ্য শেষ হয়ে যায়নি। এই ম্যাচে দিল্লির আরেকটি ইনিংস আছে। সে ইনিংসে ভালো কিছু করতে নিশ্চয়ই মুখিয়ে থাকবেন কোহলি।
ছয় মাসের চুক্তিতে সান্তোসে নেইমার
নেইমারের ক্যারিয়ারের শুরু এই ক্লাবেই। তাকে বরণ করে সান্তোসের ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো বোনাভাইডস স্পোর্ট টিভিকে বলেছেন, ‘প্রাথমিকভাবে চুক্তি ছয় মাসের। তবে নেইমার যেন আমাদের সঙ্গেই থাকেন সেজন্য সবকিছু করবো আমরা। আমাদের আশা থাকবে সে যেন অন্তত পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত থাকে।’
নেইমারকে বরণ করতে শুক্রবার ক্লাবের এস্তাদিও উরবানো কালদেইরাতে আয়োজন করা হয় অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের নিয়ে হয়েছে কনসার্টও।
৩২ বছর বয়সী সাবেক বার্সা ও পিএসজি ফরোয়ার্ড ১০ কোটিরও বেশি ডলার বার্ষিক বেতনে আল হিলালে যান ২০২৩ সালের আগস্টে। সেখানে মাত্র সাত ম্যাচ খেলেছেন। ইনজুরিতে মাঠের বাইরে কেটেছে অধিকাংশ সময়।
সান্তোসে ফিরলেও বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নেইমারকে। ক্লাবটি দ্বিতীয় স্তর থেকে এক বছর পর ২০২৪ সালে শীর্ষ লিগে ফিরেছে।
ক্রিকেটার বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
২০২৫ বিপিএল নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। পারিশ্রমিক ইস্যুতে এত বদনাম রটেনি আর কোনো আসরে। তার উপর স্পট ফিক্সিং নিয়েও উঠেছে অভিযোগ। সন্দেহের তালিকায় থাকা একাধিক ক্রিকেটারের মধ্যে আছেন শুরুর দিকে রাজশাহীকে নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়।
তাকে নিয়ে চলছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হবেন তিনি। তার আগে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এ ক্রিকেটারকে।
বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে তাকে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে।’
দুর্নীতি দমন বিভাগের তদন্তে দোষী প্রমাণিত না হলে তুলে নেয়া হবে বিজয়কে দেয়া নিষেধাজ্ঞা।
বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরির ইনিংস।
এদিকে শুধু বিজয়-ই নন, রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর বাইরে আরও তিন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।
সান্তোসে নেইমারের রাজসিক প্রত্যাবর্তন
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের পর নেইমারের সান্তোসে ফেরা কেবল সময়ের অপেক্ষা ছিল। তার জন্য বিশেষ আয়োজনে সাজানো হয় ক্লাবের মাঠ। প্রায় ২০ হাজার সমর্থক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তার স্বাগত জানাতে। বাইরেও উপচে পড়া ভিড় ছিল, সবাই এক ঝলক নেইমারকে দেখার জন্য উদগ্রীব।
সান্তোসের ঐতিহ্যবাহী সাদা জার্সি পরে মাঠে প্রবেশ করেন নেইমার। ক্লাব কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। শৈশবের ক্লাবে ফিরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। মাঠে মাথা নত করে প্রিয় ক্লাবের প্রতি শ্রদ্ধা জানান এবং বিখ্যাত গোল উদ্‌যাপন ভঙ্গিমায় হাতজোড় করে ক্লাবের লোগোতে চুমু খান। একপর্যায়ে চোখের জলও মুছতে দেখা যায় তাকে।
আবেগময় কণ্ঠে নেইমার বলেন, ‘আমি খুবই খুশি। এই ক্লাবে আমার দারুণ কিছু স্মৃতি আছে। এখানে ফিরে আসাটা স্বপ্নের মতো। এখন আমার পরবর্তী লক্ষ্য ব্রাজিল জাতীয় দলে ফেরা ও ২০২৬ বিশ্বকাপে খেলা।’
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তোসের হয়ে খেলেছিলেন নেইমার। সে সময় ১১ নম্বর জার্সি গায়ে চাপালেও এবার কিংবদন্তি পেলের ১০ নম্বর জার্সি পরবেন তিনি।
পরবর্তীতে সংবাদ সম্মেলনে সান্তোসে ফেরার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে নেইমার বলেন, ‘কিছু সিদ্ধান্ত থাকে, যা শুধু ফুটবলের জন্য নেওয়া হয় না। আল হিলালে ভালোই ছিলাম, পরিবারও ভালো ছিল। তবে অনুশীলনে নিজেকে সুখী মনে হয়নি। ফিরতে পারার সুযোগ পেয়ে আর দ্বিতীয়বার ভাবিনি। এখানে পা রাখার পর থেকেই মনে হচ্ছে, আমি আবার ১৭ বছর বয়সে ফিরে গেছি।’
আগামী ১২ ফেব্রুয়ারি বোটাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়েই সান্তোসের হয়ে দ্বিতীয় অধ্যায়ের যাত্রা শুরু করতে পারেন নেইমার।
মেয়েদের চিঠি লিখে দিয়েছেন স্মলি!
সভাপতি আসা পর্যন্ত মেয়েরা অন্য কোনো সিদ্ধান্ত নেবেন না বলেই ধরে নিয়েছিলেন ফেডারেশনের দায়িত্বে নিয়োজিতরা। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নারী ফুটবলাররা তিন পৃষ্ঠার বিবৃতিতে ইংলিশ কোচ বাটলারের বিরুদ্ধে বডি শেমিং (শারীরিক গঠন নিয়ে লজ্জা দেওয়া), দলের অভ্যন্তরে সিনিয়র-জুনিয়র বিভাজন সৃষ্টি, গালাগাল, মানসিক নির্যাতন করার মতো যে গুরুতর অভিযোগগুলো তুলেছেন, তা অন্য কোনো পক্ষের ইন্ধন হিসেবে দেখছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা।
নারী ফুটবলের উদ্ভূত পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে এরই মধ্যে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। পুরো ঘটনা তদন্ত করে রিপোর্ট সাত দিনের মধ্যে জমা দেবে এই কমিটি। আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর আগে ইংরেজি ভাষায় লেখা একটি চিঠিকে ক্লু হিসেবে দেখছে কমিটি।
সাবিনা-মাসুরাদের লেখা তিন পৃষ্ঠার বাংলা বিবৃতিটি একটা ইংরেজি চিঠি থেকে অনুবাদ করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে বাফুফের একটি বিশ্বস্ত সূত্র। তাদের ধারণা, সেই চিঠি লিখে দিয়েছেন ফেডারেশনের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি! তার সঙ্গে অধিনায়ক সাবিনা খাতুনের নিয়মিত যোগাযোগ আছে বলে জানিয়েছে ওই সূত্র। বর্তমানে বেকার থাকা স্মলি আবারও বাংলাদেশের ফুটবলে ফেরার জন্য এই অস্থিরতা উস্কে দিচ্ছেন বলে সন্দেহ করছেন ফুটবল-সংশ্লিষ্ট অনেকেই।
বাফুফের ক্যাম্পে থাকা সবাই যে আন্দোলনের পক্ষে, তা কিন্তু নয়। তাই ক্যাম্পেরই একটি অংশ ইংরেজি লেখা চিঠিটি বাফুফে কর্তাদের দিয়েছে। সেই চিঠি চলে গেছে যুক্তরাজ্যে অবস্থান করা সভাপতি তাবিথের কাছে। চিঠির ভাষাগুলো অতীতে স্মলির সঙ্গে যেভাবে চালাচালি হয়েছিল, তার সঙ্গে মিলে যাচ্ছে বলে দাবি ওই সূত্রের।
২০১৬ সালে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করা পল স্মলি মূলত মেয়েদের ফুটবলের সঙ্গেই বেশি যুক্ত ছিলেন। ২০২৩ সালে পদত্যাগ করলেও ঋতুপর্ণা চাকমা-মারিয়া মান্ডাদের সঙ্গে তাঁর যোগাযোগ সব সময়ই ছিল। যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা এই চিঠি নিয়ে এগোবে। প্রত্যেক মেয়ের সঙ্গে আলাদা কথা বলবে।
কোচ অফিসিয়ালদের সঙ্গে বসবে। কারও ইন্ধন আছে কিনা, তদন্তের আগে এখনই এ বিষয়ে কথা বলতে চাচ্ছেন না ইমরুল হাসান। তিনি বলেন, ‘আমরা সবার সঙ্গে কথা বলবো। পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব। আসলে সমস্যাটা কোথায়, জানবো। আশা করছি, সাত দিনের মধ্যে আমরা রিপোর্ট জমা দিতে পারবো। প্রয়োজনে আমরা নারী উইং কমিটির প্রধানের সঙ্গে কথা বলবো। সবার সঙ্গে কথা বললে অনেক কিছু পরিষ্কার হবে। কেন এই পর্যায় পর্যন্ত বিষয়টি গড়াল, তাও জানার চেষ্টা করবো। তবে এই দায় কার, তা এখনই বলতে পারবো না। মাত্র তো দায়িত্ব দেওয়া হয়েছে। দেখা যাক কী হয়।’
ফেডারেশনের কর্তারা মনে করছেন, ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসা কয়েকজন ফুটবলার ভবিষ্যৎ অন্ধকার দেখে আন্দোলনের নাটক সাজাচ্ছেন। তাদের মতে, ‘মূলত বয়স বেশি হওয়া, পারফরম্যান্স তলানিতে নেমে যাওয়া মেয়েদের বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছেন বাটলার। যারা বাটলারের গুডবুকে নেই, তারাই এসব করছে। কারণ জাতীয় দল থেকে বাদ পড়লে মাসে ৫০ হাজার টাকা বেতন পাবে না এই শঙ্কা থেকে কোচ বাটলারকে ইস্যু বানিয়েছে মেয়েরা। যে অভিযোগগুলো তারা দিয়েছে, সেগুলো বিশ্বাস করাটা কঠিন। সভাপতির দেশে ফেরা পর্যন্ত মেয়েরা অপেক্ষা করতে পারতো।’
মাত্রই বাটলারের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। দুই বছরের চুক্তিতে টাকার অঙ্ক অনেক। আর্থিক সংকটে থাকা বাফুফে চাইছে না বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে। আবার বাটলারকে বাদ দিলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবল পড়বে ইমেজ সংকটে। পোশাক নিয়ে কথা বলাসহ বাটলারের বিরুদ্ধে গুরুতর যে অভিযোগগুলো তুলে ধরেছেন সাবিনারা, তা বিশ্বাস করছেন না ইংলিশ কোচের সঙ্গে কাজ করা এক কোচিং স্টাফ।
বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পে যেতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই কোচিং স্টাফ। তিনি বলেন, ‘ফিটনেস লেভেল নিয়ে একজন কোচ প্রশ্ন তুলতেই পারেন। তাই বলে সেটাকে আপনি বডি শেমিং হিসেবে দেখতে পারেন না। আমার জানামতে, কোচ মেয়েদের অনেক স্বাধীনতা দিয়েছেন। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দেয়, তাহলে পদত্যাগ করবো।’